মালদা

পেছন থেকে বাইক আরোহীকে পিকাপ ভ্যানের ধাক্কা, ঘটনায় গুরুত্বর আহত বাইক আরোহী

জানা যায়, মঙ্গলবার সকালে গাজোলের হরিদাসপুর এলাকায় ৩৪নং জাতীয় সড়ক ধরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ধীরেন্দ্র নাথ সরকার। যাওয়ার পথে পেছেন থেকে আসা এক পিক আপ ভ্যান সজোরে তার বাইকে ধাক্কা মারে। রাস্তার উপরেই ছিটকে পড়েন বাইক আরোহী ধীরেন্দ্র নাথ সরকার। তার পায়ের উপর দিয়ে পিক আপ ভ্যান চলে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় এক দোকানদার আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে গাজল গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবন্তি হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে ওই আহত ব্যক্তির বাড়ি গাজোল থানার অন্তর্গত বারোগ্রামে। আহত ব্যক্তি ধীরেন্দ্র নাথ সরকার জানান, এদিন তিনি গাজোল থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে পাস দিয়ে যাওয়া এক বুলেরো গাড়ি তার বাইকে ধাক্কা মেরে তাকে পিষে দিয়ে পালিয়ে যায়। 

        এবিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, পাশ থেকে আসা একটি পিকাপ ভ্যান ধাক্কা মারে বাইকটিকে। তারপর তারা বাইক আরোহীকে গাজোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়। ঘটনার খবর দেওয়া হয়েছে গাজোল থানায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/_VaJwzRsV3o